অবশেষে কি ‘লাল গ্রহ’হিসেবে পরিচিত মঙ্গল-এ প্রাণের সাড়া মিলল! গত ২ বছর ধরে আতি-পাতি করে খোঁজার পর প্রাণিদেহের ‘হাড়’খুঁজে পেয়েছে এমনটাই দাবি মহাকাশ যান কিউরিসিটি রোভার্স-এর।

গত ১৪ অগস্ট রোবার্স মাস্ট ক্যাম থেকে তোলা ছবিও তেমনটাই প্রমাণ করছে। অর্থাৎ একসময় মঙ্গলে যে বেশ বড় আকারের প্রাণীর অস্তিত্ব ছিল সে বিষয়ে আর কোনো সন্দেহের অবকাশ থাকছে না।

লন্ডনের নর্দান ভয়েসেস অনলাইনের জনপ্রিয় সাইট ইউএফও ব্লগার তাদের আগের তোলা ছবির সঙ্গে তুলনা করে প্রকারান্তরে মঙ্গলে প্রাণীর অস্তিত্বকেই স্বীকার করে নিয়েছে। যদিও বিষয়টির সত্যতা নিয়ে বিজ্ঞানীমহল যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন।

তাদের মতে, কিছুদিন আগে চাঁদের উপর পড়ে থাকা ছায়া-ছবি দেখে আমরা কল্পনা করে নিয়েছিলাম যে ওটা নাকি মানুষের ছায়া। কিন্তু আদতে সেটা ছিল কোনো পাহাড় বা টিলার ছায়া। এটাও সম্ভবত সেরকমই। আসলে মানুষ সর্বত্রই প্রাণের প্রতিচ্ছায়া খুঁজে ফেরে। আর তাই-ই কোথাও কোনো কিছুর সন্ধান পেলেই সেটাকে প্রাণের অস্তিত্ব বলে ভেবে নিতে এক মুহূর্ত দেরি করে না।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ