পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদ উপলক্ষে ৩ দিনে এবার ঢাকা ছেড়েছেন ২৬ লাখ ২০ হাজার ৫শত ৫৯ টি সিমের গ্রাহক।

গত ১৫, ১৬ ও ১৭ তারিখে ঢাকা থেকে বের হয়ে যাওয়া সিমের পরিসংখ্যান দেখিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার।

সোমবার (১৯ জুলাই) রাতে নিজের ভেরিভায়েড ফেসবুক পোস্টে মোস্তফা জব্বার এই তথ্য জানিয়েছেন।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী লিখেছেন, “তিন দিনে ঢাকা ছেড়েছে ২৬ লাখ ২০ হাজার ৫৫৯টি সিম।”
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির পক্ষ থেকে এই হিসাব দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

মোস্তফা জব্বার আরও লিখেছেন, গত ১৭ জুলাই ঢাকার বাইরে গেছে ১২ লাখ ৫৯ হাজার ৮৯৩টি সিম। এর মধ্যে গ্রামীণফোনের ৮ লাখ ৮৫ হাজার ৯টি, বাংলালিংকের ২ লাখ ৩৯ হাজার ৯৬৩টি, রবির ১ লাখ ৪৯ হাজার ৮৪৪টি ও টেলিটকের ৫২ হাজার ৫৬টি সিম।

এর আগে দুই দিনে (১৫ ও ১৬ জুলাই) ঢাকা ছাড়ে ১৬ লাখ ৯৩ হাজার ৬৮৭ সিম। এর মধ্যে গ্রামীণফোনের সিম ৭ লাখ ৭৪ হাজার ৭৮৪, বাংলালিংকের ৪ লাখ ৬৪ হাজার ৪৯২, রবির ৩ লাখ ৪২ হাজার ৮২ ও টেলিটকের ১ লাখ ১২ হাজার ২২৯টি সিম।

এমবি