স্বল্প সময়ের জন্য গ্যালাক্সি এস৫ এবং গ্যালাক্সি নোট৩ স্মার্টফোনগুলোর দাম কমিয়েছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। শুধু ফ্ল্যাগশিপ স্মার্টফোন নয়, দাম কমানো হয়েছে গ্যালাক্সি পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য গ্যালাক্সি স্টার প্রো-এরও।
এক বিজ্ঞপ্তিতে স্যামসাং মোবাইল বাংলাদেশ জানিয়েছে সীমিত সময়ের জন্য ক্রেতারা গ্যালাক্সি এস৫ কিনতে পারবেন ৪৫ হাজার টাকায়। আর গ্যালাক্সি নোট৩ কিনতে পাওয়া যাবে ৪৮ হাজার টাকায়।
গ্যালাক্সি স্টার প্রোর দাম কমিয়ে করা হয়েছে ৬ হাজার ৫’শ টাকা।
গ্যালাক্সি এস৫ এবং গ্যালাক্সি নোট৩-এর এই পুনঃনির্ধারিত মূল্য কেবল সীমিত সময়ের জন্য এককালীন মূল্য পরিশোধের ক্ষেত্রে প্রযোজ্য। এই সময়ের মধ্যে কিস্তিতে কিনলেও পুনঃনির্ধারিত দামে স্মার্টফোনগুলো পাওয়া যাবে না বলে জানিয়েছে স্যামসাং মোবাইল বাংলাদেশ।
ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





