শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় বিশ্বব্যাপী জিমেইল ব্যবহারে ১৮ মিনিটের প্রতিবন্ধকতা তৈরি হয়। বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষের ব্যবহৃত ইন্টারনেট ই-মেইল সেবা প্রাপ্তিতে বিভ্রাট ঘটার বিষয়টি তদন্ত করছে গুগল কর্তৃপক্ষ। 
কী কারণে জিমেইল ব্যবহারে এ বিভ্রাট ঘটেছে তা জানা যায়নি। এসময় বাংলাদেশ ছাড়াও ভারত, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশে জিমেইল ব্যবহারে প্রতিবন্ধকতা তৈরি হয়।
জিমেইলে সাইন-ইন করতে গেলে ‘টেম্পোরারি এরোর’ প্রদর্শিত হয়।
জিমেইলের প্রতিদ্বন্দ্বী ইন্টারনেট সেবদানকারী প্রতিষ্ঠান ইয়াহু ওই সময়ের ‘স্কিনশট’ নিয়ে টুইটারে পোস্ট করলে বিভ্রাটের বিষয়টি নজরে আসে সেবাগ্রহীতাদের।

[b]ঢাকা, ২৫ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ/এফএ[/b]