ইন্টারনেট ব্যবহারকারীরা দেশের ইন্টারনেট সেবা নিয়ে অনেক সময়ই ভোগান্তিতে থাকেন। ইন্টারনেটের উচ্চমূল্য, ধীরগতি, নেটওয়ার্ক সমস্যা প্রভৃতি অভিযোগ অনেকের।

দেশের ইন্টারনেট গ্রাহকদের এসব সমস্যা সমাধানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি) সম্প্রতি নতুন একটি উদ্যোগ নিয়েছে।

বিটিআরসির ওয়েবসাইটে চালু করা হয়েছে ইন্টারনেট সেবা সংক্রান্ত অভিযোগ বাক্স। অনলাইনে বিটিআরসির ওয়েবসাইটে প্রবেশ করে (www.btrc.gov.bd/complainbox) গ্রাহকরা ইন্টারনেট সেবা নিয়ে যেকোনো অভিযোগ জানাতে পারবেন।

জানা গেছে, অভিযোগ পাওয়ার পর বিটিআরসির পক্ষ থেকে সংশ্লিষ্ট গ্রাহককে ইমেইল করে জানানো হবে, অভিযোগের প্রেক্ষিতে বিটিআরসি কী ধরনের ব্যবস্থা নিয়েছে। এ ছাড়া অভিযোগ জানাতে খুব শিগগির মোবাইল শর্টকোড সেবাও চালু করা হবে বলে জানা গেছে।

এএইচ