আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন কীট-পতঙ্গ সদৃশ ড্রোন তৈরির চেষ্টা অব্যাহত রেখেছে। এ জন্য খরচ করা হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। এসব ড্রোন খুব সরু পথ দিয়েও অত্যন্ত দ্রুত গতিতে উড়তে পারবে। মার্কিন টিভি চ্যানেল 'ফক্স নিউজ' এসব তথ্য জানিয়েছে।
পেন্টাগনের অত্যাধুনিক প্রযুক্তি গবেষনা সংস্থা বা ডিএআরপিএ বেশ কিছু দিন ধরেই এ লক্ষ্যে বিভিন্ন কীট-পতঙ্গ ও পাখি নিয়ে গবেষণা চালাচ্ছে। দুর্যোগের সময় এসব ড্রোন ব্যবহার করা হবে বলে ঘোষণা করা হলেও এর পেছনে মূল লক্ষ্য গুপ্তচরবৃত্তি। কারণ গত সপ্তাহে ডিএআরপিএ ঘোষণা করেছে, শত্রুদের মোকাবিলার জন্য তারা জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন শাখায় কাজ করছে। এর মধ্যে রোবট প্রযুক্তি ও জীববিদ্যাও রয়েছে।
পেন্টাগন কীট-পতঙ্গ সদৃশ যেসব ড্রোন তৈরির চেষ্টা করছে, তা স্বনিয়ন্ত্রিত হবে এবং তিন হাজার ফুট দূরে গিয়ে ১০ মিনিট ধরে অভিযান চালাতে পারবে। এরপর পর্যায়ক্রমে ড্রোনের সক্ষমতা বাড়ানো হতে পারে।
ইআর





