২০১৪ সালের সবচেয়ে দামি গাড়ির তালিকায় শীর্ষে রয়েছে Lamborghini Veneno Roadster। এই গাড়ির প্রস্তুতকারক দেশ হচ্ছে ইতালি। এই গাড়ির ক্ষমতা হচ্ছে ৭৫০ HP এবং এতে ১২ টি সিলিন্ডার রয়েছে। মাত্র ২.৯ সেকেন্ডে গাড়িটি ৬২ মাইল পর্যন্ত বেগ তুলতে পারে। গাড়িটির ঘণ্টায় গতিবেগ হচ্ছে ২২১ মাইল । বর্তমানে এই গাড়ির বাজার মূল্য হচ্ছে ৪.৫ মিলিয়ন মার্কিন ডলার। চোখ ধাঁধানো রং,আকর্ষণীয় ডিজাইন এবং দুরন্ত গতি এই গাড়ির প্রধান বৈশিষ্ট্য।
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1393651522.jpg[/img]
পৃথিবীর সবচেয়ে দামি গাড়ির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে Bugatti Veyron 16.4 Grand Sport Vitesse। এই গাড়ির প্রস্তুতকারক দেশ হচ্ছে ফ্রান্স। গাড়িটি ১২০০ HP ক্ষমতা সম্পন্ন এবং ১৬ সিলিন্ডার বিশিষ্ট। মাত্র ২.৬ সেকেন্ডে গাড়িটি ৬২ মাইল বেগ তুলতে পারে। সম্প্রতি গাড়িটি ঘণ্টায় ২৫৫.৫ মাইল বেগে চালানো হয়েছে। গাড়িটির বর্তমান বাজারমূল্য হচ্ছে ২.৫ মিলিয়ন মার্কিন ডলার।
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1393651561.png[/img]
Koenigsegg Agera S গাড়ির প্রস্তুতকারক দেশ হচ্ছে সুইডেন। গাড়িটি ১০৩০ HP ক্ষমতা সম্পন্ন। এই গাড়ি twin-turbo এবং ৮ সিলিন্ডার বিশিষ্ট। গাড়িটি মাত্র ২ .৯ সেকেন্ডে ৬২ মাইল বেগ এবং মাত্র ২২ .৭ সেকেন্ডে ১৮৮ মাইল বেগ তুলতে পারে। এই গাড়ির বাজার মূল্য হচ্ছে ১৫,২০,০০০ মার্কিন ডলার। খুব তাড়াতাড়ি Koenigsegg এর নতুন মডেলের একটি গাড়ি বাজারে আসছে যার বাজার মূল্য হবে ২,৮৫০,০০০ মার্কিন ডলার।
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1393651587.png[/img]
২০১৪ সালের সবচেয়ে দামি গাড়ির তালিকায় এই গাড়ির স্থান হচ্ছে চতুর্থ। গাড়িটির প্রস্তুতকারক দেশ হচ্ছে আমেরিকা। গাড়িটি ১২৪৪ HP ক্ষমতা সম্পন্ন এবং ইঞ্জিন হচ্ছে twin turbo V-8। মাত্র ২.৭ সেকেন্ডে গাড়িটি ৬০ মাইল বেগ এবং ১৩.৬৩ সেকেন্ডে ১৮৬ মাইল পর্যন্ত বেগ তুলতে পারে । গাড়িটির বর্তমান বাজার মূল্য হচ্ছে ১.২ মিলিয়ন মার্কিন ডলার।
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1393651614.png[/img]
২০১৪ সালের সবচেয়ে দামি গাড়ির তালিকায় এই গাড়ির স্থান পঞ্চম। এই গাড়ির প্রস্তুতকারক দেশ হচ্ছে জার্মানি। গাড়িটি ৮৮৭ HP ক্ষমতা সম্পন্ন এবং আট সিলিন্ডার বিশিষ্ট। এতে দুটি ইলেক্ট্রিক মোটর রয়েছে। গাড়ির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ব্যাটারি দিয়েই ১৯ মাইল পর্যন্ত যেতে পারে এই গতিদানব। মাত্র ২৫ সেকেন্ডে ৬২ মাইল পর্যন্ত বেগ তুলতে পারে এই গাড়ি। এই গাড়ির বাজারমূল্য ৮,৪৫,০০০ মার্কিন ডলার।
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1393651638.png[/img]
এই গাড়ির প্রস্তুতকারক দেশ হচ্ছে মার্কিন যুক্তরাজ্য। গাড়িটি ৪৫৩ HP ক্ষমতা সম্পন্ন। ৫.৮ সেকেন্ডে গাড়িটি ৬০ মাইল পর্যন্ত বেগ তুলতে পারে। গাড়িটির মডেল এতো আকর্ষণীয় না হলেও এতে হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। বাইরের পরিবেশ এবং প্রকৃতি পর্যবেক্ষণ করার জন্য এই গাড়ির পাঁচ জায়গায় অত্যাধুনিক ক্যামেরা রয়েছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1393651680.png[/img]
মূলত Ferrari হচ্ছে রেসিং কার। Ferrari F12berlinetta মডেলের গাড়িটির প্রস্তুতকারক দেশ হচ্ছে ইতালি। গাড়িটি ৭৪০ HP ক্ষমতা সম্পন্ন এবং ইঞ্জিন V-12 । গাড়িটি ৩.১ সেকেন্ডে ৬২ মাইল পর্যন্ত বেগ এবং মাত্র ৮.৫ সেকেন্ডে ১২৫ মাইল বেগ তুলতে পারে এই গতিদানব। ফেরারির এই মডেলের গাড়ি এখন পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির। এই গাড়ির বাজার মূল্য হচ্ছে ৩,১৫,৮৮৮ মার্কিন ডলার।
[b]ঢাকা, ১ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
বিজ্ঞান ও প্রযুক্তি
সবচেয়ে দামি কারগুলো
২০১৪ সালের সবচেয়ে দামি গাড়ির তালিকায় শীর্ষে রয়েছে Lamborghini Veneno Roadster। এই গাড়ির প্রস্তুতকারক দেশ হচ্ছে ইতালি। এই গাড়ির ক্ষমতা হচ্ছে ৭৫০ HP এবং এতে ১২ টি সিলিন্ডার রয়েছে। মাত্র ২.৯ সেকেন্ডে গাড়িটি ৬২ মাইল পর্যন্ত বেগ তুলতে পারে। গাড়িটির ঘণ্টায় গতিবেগ হচ্ছে ২২১ মাইল ।





