স্মার্টফোন হারিয়ে গেলে জরুরি তথ্য খোয়া যাওয়ার ভয় এবার দূর হলো। বাজারে এসেছে এমন এক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যার সাহায্যে স্মার্টফোন হারিয়ে গেলেও তার সব নথি পুনরুদ্ধার করা সম্ভব।
প্রয়োজনীয় অ্যাপটির নাম PickAway। এর সাহায্যে স্মার্টফোন থেকে সব তথ্য ইন্টারনেটভিত্তিক স্টোরেজ 'the Cloud'-এ আপলোড করা যায়। এই স্টোরেজ access করা যায় পিসি, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোনসহ বিভিন্ন সিস্টেম থেকে।
PickAway অ্যাপ ওয়ার্কিং ব্রাউসারের ক্যামেরা ইন্টারফেসের জায়গায় ইনস্টলড হয়। এই কারণে কোনো ইউজার the Cloud-এ ছবি আপলোড করার সময় অন্য গ্রাহকদের ধারণা হয় তিনি নিছক নেট সার্ফ করছেন।
নতুন অ্যাপের নির্মাতা সংস্থা অস্ট্রেলিয়ার 5.5 Degree-র সহনির্মাতা পেড্রাম আফশার জানিয়েছেন, 'আমাদের গ্রাহকদের এমন ক্ষমতা দিতে চাই যার সাহায্যে delete হয়ে যাওয়া অথবা অন্যত্র হারিয়ে ফেলার সম্ভাবনা ছাড়া তাঁরা নিশ্চিন্তে ছবি বা ভিডিও তুলতে পারবেন।'
একবার Cloud-এ ছবি বা ভিডিও আপলোড হয়ে গেলে আর হারিয়ে বা মুছে যাওয়ার ভয় থাকে না। চিরতরে সেগুলো সংরক্ষিত হবে।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





