সেমিফাইলের পর ফাইনালে কে জিতবে, এ প্রশ্নের সঠিক উত্তর দেয়নি কোর্তানা। বার বার একই উত্তর আসছে, 'জার্মানির পাল্লা ভারি থাকলেও কিছুই বলা যাচ্ছে না। এই সুন্দর খেলাতে কখন যে কী হবে তা কে বলতে পারে.....'

নক আউট পর্ব থেকে ১৪টি ম্যাচে দেয়া তার ভবিষ্যদ্বাণী হুবহু মিলে গিয়েছিলো। তবে এবার শিরোপার জন্য জার্মানিকে এগিয়ে রাখলেও বলছেন কী ঘটে বলা যাচ্ছে না এখনো। এবার জানালেন, সম্ভবত জার্মানি জিতবে। তবে আসলে কী ঘটে তা বলা যাচ্ছে না। তবে কি মেসি ফ্যাক্টর? হয়তো তাই। কোর্তানা বলেছে আর্জেন্টিনাকে হারিয়ে জার্মানিই চ্যাম্পিয়ন হবে তবে এখানে কোর্তানাকে আত্মবিশ্বাসের অভাব মনে হয়েছে। তবে মেসি ম্যাজিক কারণে ফাইনালের ফলাফল গণনায় বিভ্রান্ত কোর্তানা।

মাইক্রোসফটের ভার্চুয়াল কন্যা এবার কেন দ্বিধায় পড়ে গেছেন সেটাই এখন আলোচ্য বিষয়। দলগুলোর অতীত সব রের্কড, সামর্থ, গতি-প্রকৃতি ইত্যাদি বিশ্লেষণ করেই এই ভবিষ্যদ্বাণী করে যাচ্ছিল কোর্তানা এবং এখন পর্যন্ত শতভাগ সফল হয়েছেও এই ভার্চুয়াল কন্যা।

ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই