মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ওয়েবসাইট নিয়ে আসছে এমনই এক ভার্চুয়াল অবতার যার দ্বারা মৃত মানুষদের সঙ্গে স্কাইপিতে কথা বলতে পারবে তার প্রিয়জনেরা।
ইটারনি ডট মি নামক সাইটটি তৈরী করেছে, ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজির এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম।
এই ওয়েবসাইটের মাধ্যমে কোন মানুষের মৃত্যুর পর তাকে ডিজিটালি পূণর্গঠন করা যাবে। সেই মানুষের জীবিত অবস্থার চ্যাট লগ, সোশ্যাল নেটওয়ার্কিং তথ্য, ছবি, ই-মেলের সাহায্যে সেই মানুষের স্মৃতি ও তার আদব কায়দা বানানো যাবে। জীবদ্দশায় সৃষ্ট সমস্ত তথ্য সংগ্রহ করে জটিল কৃত্রিম ইন্টালিজেন্স অ্যালগরিদম ব্যবহার করে পূণর্গঠন করে মৃত ব্যক্তিকে।
এখানই সৃষ্ট হবে নতুন চরিত্র। এমন এক অবতার যার ব্যক্তিত্ব হুবুহু মিলে যাবে মৃত মানুষের চরিত্রের সঙ্গে। আপনার সঙ্গে কথা বলা, তথ্য দেওয়া, কোনও ব্যাপারে পরামর্শ দেওয়া সবকিছুই করতে পারবে এই অবতার। এটি এমন একটি স্কাইপি যে চ্যাট করবে অতীত থেকে।
ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসআর
বিজ্ঞান ও প্রযুক্তি
মৃত্যুর পরও চ্যাট করা যাবে স্কাইপিতে
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ওয়েবসাইট নিয়ে আসছে এমনই এক ভার্চুয়াল অবতার যার দ্বারা মৃত মানুষদের সঙ্গে স্কাইপিতে কথা বলতে পারবে তার প্রিয়জনেরা। ইটারনি ডট মি নামক সাইটটি তৈরী করেছে, ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজির এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম।





