অবশেষে ড্রোনের মাধ্যমে পণ্য পরিবহন শুরু হলো। যুক্তরাষ্ট্রের ফ্লিরটি নামের একটি প্রতিষ্ঠান শহর এলাকায় হেক্সাকপ্টারের মাধ্যমে পণ্য পরিবহন শুরু করলো। এজন্য প্রতিষ্ঠান দেশটির ফেডারেল এভিয়েশন অর্থোরিটির কাছে থেকে সনদ সংগ্রহ করেছিল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট জানিয়েছে, শুরুতে প্রতিষ্ঠানটি স্বয়ংচালিত ড্রোনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নেভার্ডা অঙ্গরাজ্যের হাওথ্রন এলাকায় একটি জনশূন্য বাড়ির সামনে পানির বোতল, খাবার ও ফার্স্ট এইড কিটের একটি প্যাকেট রশি দিয়ে ভূমিতে নামায়।
ফ্লিরটি প্রধান নিবার্হী কর্মকর্তা ম্যাট সুয়েনি ফরচুন ম্যাগাজিনকে জানায়, জিপিএস ব্যবহার করে ড্রোনটি আধা মাইল পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছে। এ সময় নিরাপত্তা ঝুঁকির জন্য একজন পাইলট প্রস্তুত থাকলেও তার দরকার হয়নি বলে জানান তিনি।
এর আগে অ্যামাজন একটি ড্রোন পণ্য পরিবহনের জন্য প্রস্তুত করলেও সেই প্রকল্প এখনো আলোর মুখ দেখেনি। অ্যামাজনের আগেই ফ্লিরটি শহর এলাকায় পণ্য পৌঁছে দিল।
এআইজে





