ঈদ উপলক্ষে তোশিবা ল্যাপটপে বিশেষ অফার ঘোষণা করেছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস। এই অফারে তোশিবার স্যাটেলাইট সি৪০ মডেলের ল্যাপটপ কিনলে এক হাজার টাকার গিফট ভাউচার পাবেন ক্রেতা।
স্মার্ট টেকনোলজিস কর্তৃপক্ষ জানিয়েছে, এএমডি ডুয়ালকোর প্রসেসরে ল্যাপটপের দাম ২৬ হাজার ৮০০ টাকা। এই ল্যাপটপের সঙ্গে ঈদ উপলক্ষে বিশেষ অফার দেওয়া হচ্ছে।
এছাড়া অন্যান্য মডেলের তোশিবা ল্যাপটপের সঙ্গেও ৫০০ টাকার গিফট ভাউচার উপহার থাকছে। অফারটি পুরো রমজান মাস জুড়ে চলবে।
ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





