বিশ্বে প্রযুক্তি পণ্যের চমক মানেই অ্যাপলের পণ্য। প্রতি বছরই সেরা এই পণ্যেরে প্রতিষ্ঠানটি নতুন মডেলের আইফোন কিংবা আইপ্যাড দিয়ে চমকে দিয়ে থাকে প্রযুক্তি বিশ্বকে। প্রযুক্তি প্রেমীরা অ্যাপলের নতুন পণ্য ব্যবহারের অপেক্ষায় থাকে।
চলতি বছরে অ্যাপল হাজির হচ্ছে, আরও বেশি চমক নিয়ে। জেনে নিন অ্যাপলের নতুন চমকগুলো।
১.এ বছরের এপ্রিলে বাজারে আসছে অ্যাপলের স্মার্টওয়াচ। এর ডিসপ্লেতে স্যাফায়ার ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে, ফলে সহজে দাগ পড়বে না। স্মার্টওয়াচটি আইফোন ৫, ৫এস, ৫সি ও ৬ প্লাসের সঙ্গে কানেক্ট করা যাবে। অ্যাপলের স্মার্টওয়াচের দাম পড়বে ৩৪৯ ডলার।
২.চলতি বছরে বাজারে আসছে অ্যাপলের নতুন আইপ্যাড। শোনা যাচ্ছে, নতুন আইপ্যাড বড় আকারের ডিসপ্লে ও পাতলা ডিজাইনের হবে। তাইওয়ানের ডিজিটাইমসের তথ্যমতে, এবার ১২.২ ইঞ্চি ডিসপ্লের আইপ্যাড বাজারে আনতে পারে অ্যাপল। নতুন মডেলটির নাম আইপ্যাড প্লাস অথবা আইপ্যাড প্রো রাখা হতে পারে বলেও জানা গেছে।
৩.বছরের মাঝামাঝিতে বাজারে আসার কথা রয়েছে অ্যাপলের ম্যাকবুক এয়ারের নতুন মডেল। জানা গেছে, ১২ ইঞ্চি স্ক্রিনের নতুন ম্যাকবুক এয়ার ল্যাপটপটি রেটিনা ডিসপ্লে এবং অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ হবে।
৪. এ বছরই বাজারে আসার কথা অ্যাপেলের আরও একটি চমক আইফোন-৭। অ্যাপেলের রীতি অনুযায়ী, নতুন আইফোন মানেই নতুন অপারেটিং সিস্টেম। সুতরাং আইওএস ৯ এর জন্য তৈরি থাকুন।
৫.এ বছরের শেষের দিকে বাজারে আসার কথা রয়েছে অ্যাপলের নতুন আইপ্যাড মিনি। এতে আরও দ্রুত গতির প্রসেসর ও উন্নত ক্যামেরা থাকবে বলে জানা গেছে। ফলে এখন অপেক্ষা শুধু সময়ের।
এমকে





