দেশে আইটি বিষয়ে দক্ষ জনশক্তি বৃদ্ধির লক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে “ডিজিটাল বাংলাদেশে আমরা দুর্বার” আন্দোলনে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। লিভেরেজিং আইসিটি ফর গ্রোথ ইমপ্লয়মেন্ট এর আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বুধবার দিনব্যাপী এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রশিক্ষণ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে দ্রুত গতিতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। যার অংশ হিসেবে দেশ ব্যাপি অনার্স পড়–য়া শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে ফ্রি প্রশিক্ষণ দেওয়া হবে। বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ‘লিভেরেজিং আইসিটি ফর গ্রোথ ইম্পলয়মেন্ট এ্যন্ড গর্ভনস নামক প্রজেক্টের আওতায় তিন বছরে সারাদেশে মোট ৩০ হাজার শিক্ষার্থীকে ফ্রি আইটি প্রশিক্ষণ দেওয়া হবে। ইতোমধ্যে প্রজেক্টটি তাদের কার্যক্রমের এক বছর অতিক্রম করেছে বলে জানা যায়। শিক্ষার্থীকে অনলাইনে একটি পরীক্ষায় উত্তির্ণ হয়ে এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে হবে।
তথ্য মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। সেমিনারে আইটি বিষয়ে বক্তব্য রাখেন আইসিটি স্পেশালিষ্ট মাহফুজুল ইসলাম শামীম, ভারতের আর্নেষ্ট ইউথের প্রজেক্ট ডিরেক্টর কামল মানুসারা মানি, সার্বিক তত্বাবধানে ছিলেন আইসিই বিভাগের শিক্ষক প্রফেসর ড. জাহিদুল ইসলাম, প্রফেসর ড. জসিম উদ্দিন।
এসএ





