অ্যাপেলের মত দামি ফোন কেনার পর অনেকেই তা নিয়ে হতাশ। অ্যাপেলে একটি আইওএস আপডেট আসে আর সাথে সাথে ব্যবহারকারীকে বলা হয় আইফোনে স্পেস ফাঁকা করতে অথবা আই কাউডে ডাটা জমা করতে। বহু আইফোন ব্যবহারকারীর একই অভিযোগ।
অ্যাপেল এ বিষয়ে ব্যবহারকারীদের কোনো তথ্য দেন না, এমন অভিযোগই আনা হল অ্যাপেলের বিরুদ্ধে। মার্কিন আদালতে এই মামলা করা হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, অ্যাপেল কখনো তাদের বিজ্ঞাপনে নিজেদের স্পেস নিয়ে কোনো তথ্য দেয় না। আরো অভিযোগ, বিজ্ঞাপনে উল্লেখ করা স্পেসের তুলনায় কম থাকে স্পেস।
অ্যাপেল এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি।
ইআর





