আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের বিভিন্ন জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

পরবর্তী ৭২ ঘন্টার শেষের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত হয়েছে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৫৩ মিনিটে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশ থেকে অপসারিত হয়েছে।

মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাংশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণাংশে ও উত্তর-পশ্চিমাংশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

এমএ