৪ বছর আগে ২০১১ সালের জুলাই মাসে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে অ্যাকাউন্ট ওপেন করেছিল গুগলের সোশ্যাল নেটওয়ার্ক গুগল প্লাস। এতোদিনে বিষয়টি হয়তো ভুলে যাওয়ারও কথা!
তবে অ্যাকাউন্টের বিষয়টি যে ভুলে যায়নি শুক্রবার (০১ মে) তারই ইঙ্গিত দিল গুগল প্লাস। চার বছর পর প্রথমবারের মতো টুইট করলো তারা।
টুইটার প্রোফাইলের হিসেব অনুযায়ী, ২০১১ সালের জুলাইয়ে একটি অ্যাকাউন্ট (@GooglePlus) চালু করে গুগল প্লাস। আর শুক্রবারই প্রথমবার টুইট করে সোশ্যাল নেটওয়ার্ক গুগল প্লাস।
ইআর





