উন্নত দেশে জনবলের সংকট রয়েছে। কিন্ত বাংলাদেশে জনবলের সংকট না থাকলেও রয়েছে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের অভাব। অনেকেই চাকরির পিছনে না ঘুরে তথ্য-প্রযুক্তি কাজে লাগিয়ে এখন ঘরে বসে আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করছেন।
বাংলাদেশের জনবল ও বেকারত্বের বিষয়টি আমলে নিয়ে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার উদ্দেশে দেশের জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও বাংলাদেশ ইনস্টিটিউটি অব ডিজাইন অ্যান্ড ডেভেলভমেন্ট (বিআইডিডি) যৌথভাবে দেশজুড়ে আউট সোর্সিং কর্মশালা কর্মসূচি শুরু করেছে।
সোমবার সাভার বিশ্ববিদ্যালয় কলেজে সকাল ১০টায় এবং দুপুর ২টায় দুই শিফটের ওয়ার্কশপের মাধ্যমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মশালায় শিক্ষার্থীদের আউট সোর্সিং সম্পর্কে ধারণা এবং প্রত্যেককে ২০০ পৃষ্ঠার একটি ই-বুক দেওয়া হয়।
কর্মশালায় সাভার বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক বলেন, বর্তমানের স্মার্ট ফোন, স্মার্ট টেলিভিশন, স্মার্ট পোশাক-আশাকের পাশাপাশি আমাদের মনোজগতের ভিতরটাতেও স্মার্টনেস তৈরি না হলে লাভ নেই।
প্রত্যেক ব্যক্তির থাকতে হবে একটি পরিকল্পিত লক্ষ্য। সেই লক্ষ্যে যদি ব্যক্তি অটুট থাকে তাহলে তার স্বপ্নের জায়গাটাতে পৌঁছতে খুব একটা সমস্যা হয় না। আউটসোর্সিং সম্পর্কে ধারণা থাকলে বহির্বিশ্বে বিশাল ব্যবসার জায়গা রয়েছে। আর শিক্ষার্থীরা যদি দলবদ্ধ হয়ে এ কাজটি করতে পারে তাহলে তারা প্রত্যেকেই সমানভাবে লাভবান হবে। এ ধরনের উদ্যোগ ব্যক্তির পাশাপাশি দেশেরও ব্যাপক কাজে আসবে।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থী কায়সার আহমেদ বলেন, আউটসোর্সিংয়ের মাধ্যমে অনেকেই অর্থ উপার্জন করে বলে তিনি শুনেছেন। আজ এ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত হয়ে তিনি অনেক জ্ঞান অর্জন করেছেন। এই লব্ধ জ্ঞান তিনি কাজে লাগিয়ে নিজের পাশাপাশি বন্ধুদেরও অর্থনৈতিকভাবে সাবলম্বী করে তুলতে সাহায্য করবেন।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিজ্ঞান ও প্রযুক্তি
সাভারে আউটসোর্সিং কর্মশালা
উন্নত দেশে জনবলের সংকট রয়েছে। কিন্ত বাংলাদেশে জনবলের সংকট না থাকলেও রয়েছে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের অভাব। অনেকেই চাকরির পিছনে না ঘুরে তথ্য-প্রযুক্তি কাজে লাগিয়ে এখন ঘরে বসে আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করছেন।





