মঙ্গল গ্রহে কাঁচের সন্ধান পেয়েছে বলে দাবি করেছে নাসার বিজ্ঞানীরা। ২০০৬ সালে মঙ্গল গ্রহে পাঠানো হয় নাসার 'মার্স অরবিটার'। নভোযানের পাঠানো ছবি বিশ্লেষণ করে এ তথ্য জানায় নাসা।

'মার্স অরবিটার' মঙ্গল গ্রহকে কেন্দ্র করে ৪০ হাজার বার চক্কর কেটেছে। নাসার উদ্দেশ্য ছিল মঙ্গল গ্রহে পানির সন্ধান। এখন পানি খুঁজতে গিয়ে কাঁচের সন্ধান পেয়েছে নাসা।

সংস্থাটির বিজ্ঞানী কেভিন ক্যানন এসব তথ্য জানান। কাঁচের সন্ধান মঙ্গল নিয়ে গবেষণার নতুন দুয়ার খুলে দিবে। এমনটা বলেছেন নাসার বিজ্ঞানীরা।

২০৩০ সালে মঙ্গলে রোবটের সঙ্গে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে নাসার।

এসএইচ