বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন নিয়ে সৃষ্ট বিতর্ক সমাধানের প্রেক্ষিতে আগামীকাল সোমবার বসছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ সোমবার সকাল ১১টায় বিটিআরসির প্রধান কার্যালয়ের অষ্টম তলায় ৭১১ নং কক্ষে এ বিষয়ে মিডিয়ার সামনে বিস্তারিত তুলে ধরবেন বলে জানা গেছে।

এ সময় বিটিআরসির সংশ্লিষ্ট সকল বিভাগের কমিশনার ও মহাপরিচালকরা উপস্থিত থাকবেন বলে বিটিআরসি পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত বেশ কয়েকদিন থেকে মিডিয়া বায়োমেট্রিক সিম নিবন্ধন বিতর্ক প্রচারিত হলেই বিষয়টি বিআরটিসির নজরে আসে এবং তারপরই বিটিআরসি এমন সিদ্ধান্ত নেয়।

 

এমআইএস।