বাংলাদেশ মোবাইল ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে প্রতিবেশি দেশ ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে। বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৯। সেখানে ভারতের অবস্থান ১৫৫ এবং পাকিস্তানের অবস্থান ১৫৬।

আইটিইউ ও ইউনেসকো প্রকাশিত ‘দ্য স্টেট অব ব্রডব্যান্ড ২০১৫’ শীর্ষক বৈশ্বিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে মোবাইল ব্রডব্যান্ড ব্যবহারকারী প্রতি ১০০ জনে ৬ দশমিক ৪ জন। ভারতে ৫ দশমিক ৫ জন ও পাকিস্তানে এই হার ৫ দশমিক ১ জন। জাতিসংঘের ব্রডব্যান্ড কমিশনের সেপ্টেম্বরের সভায় এই তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।

এমকে