জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক তার শীর্ষস্থান হারালো। শুনে হয়তো অনেকে অবাক হতে পারেন। তাদের জন্য খবর হলো শুধু বাংলাদেশে র‌্যাংকিংয়ে পিছিয়েছে ফেসবুক।

অ্যালেক্সা’র বাংলাদেশের র‌্যাংকিং তালিকায় ফেসবুক এক নম্বরে থেকে চার নম্বরে নেমে গেছে।

বর্তমানে এক নম্বরে রয়েছে গুগল, দুই নম্বরে গুগল বিডি, তিন নম্বরে ইউটিউব এবং শীর্ষস্থান হারিয়ে ফেসবুক এখন চার নম্বরে।

এই তালিকায় বাংলাদেশে দীর্ঘদিন যাবত এক নম্বরে ছিল ফেসবুক। ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে যথারীতি দুই নম্বরে রয়েছে ফেসবুক।

এসএইচ