মার্কিন অঙ্গরাজ্য ফ্লোরিডায় পানির নিচে নির্মিত এক হোটেলে সম্প্রতি ইন্টারনেটের জন্য ওয়াইফাই প্রযুক্তি যুক্ত করা হয়েছে। পানির ২১ ফুট নিচে 'জুলস আন্ডারসি লজ' নামের এ হোটেলটি নির্মিত। এতে পৌঁছতে হলে পানির নিচে ডাইভ করে যেতে হয়।
ছোট বাড়ির সমান এ হোটেলটিতে ৪ জনের রাত কাটানোর সুযোগ রয়েছে। পানির নিচের সৌন্দর্য্য উপভোগের সুবিধা ছাড়াও এতে ফ্রিজ, মাইক্রোওয়েভ ব্যবহার করা যায়। এখানে গান শোনা ও মুভি দেখার ব্যবস্থাও রয়েছে।
সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, পানির নিচে ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করাও যায়। এখানে রাত কাটাতে খরচ ধরা হয়েছে ৫০০ ডলার। হোটেলটির মালিক ইয়ান কবলিক জানান, এ হোটেলে বায়ুপ্রবাহের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। প্রকৃতি ও প্রযুক্তির সমন্বয়ে এটি নির্মাণ করা হয়েছে। সূত্র : ওয়েবসাইট।
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিজ্ঞান ও প্রযুক্তি
পানির নিচে ইন্টারনেট