পক্ষপাতিত্বের অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের বিরুদ্ধে মামলা ঠুকেছে অ্যামাজন ওয়েব সার্ভিস।
২৫ অক্টোবর অ্যামাজনের প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফটের সঙ্গে ১০ বিলিয়ন ডলারের একটি ক্লাউড-কম্পিউটিং চুক্তি করে পেন্টাগন। চুক্তির আওতায় আগামী দশ বছর পেন্টাগনের সঙ্গে ক্লাউড-কম্পিউটিং নিয়ে কাজ করবে মাইক্রোসফট। কিন্তু ১০ বিলিয়ন ডলারের চুক্তিটি হওয়ার কথা ছিলো অ্যামাজনের সঙ্গে। মাইক্রোসফট কাজ পাওয়াতে অ্যামাজন বেশ বিস্মিত হয়।
এ বিষয়ে অ্যামাজনের মুখপাত্র বলেন, মাইক্রোসফটকে ১০ বিলিয়ন ডলারের চুক্তি প্রদানে যে মূল্যায়ন প্রক্রিয়া মানা হয়েছে তা ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ ও পক্ষপাতমূলক।
মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে স্পর্শকাতর প্রযুক্তি প্রদানে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের অভিজ্ঞতা ও যোগ্যতা দুটাই আছে। দেশের জন্যও চুক্তিটি বেশ গুত্বপূর্ণ।
চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করার কথা অ্যামাজন আগেই জানিয়েছিলো। তবে গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সেক্রেটারি মার্ক স্পার পক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে দেন।
এম





