হারিকেন, ভূমিধস, ভূমিকম্প এবং বড় ধরনের সন্ত্রাসী আক্রমণের পর সেখানে উদ্ধারকর্মী পাঠানো কঠিন হয়ে পড়ে। এই ব্যাপক ক্ষতি কমাতে এমনকি জীবন বাঁচানো মত সাহায্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রোবট।
টেক্সাস এ এন্ড এম বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর রোবট-এসিস্টেড সার্স এন্ড রেসকু'র পরিচালক ড. রবিন মারফি বলেন, ৯/১১ হামলা এবং ২০১১ সালে ফুকুসিমায় সুনামির মত ঘটনায় আমরা এর ফলাফল পেয়েছি।
তিনি বলেন, রোবট গুরুত্বপূর্ণ কাজ সাধন করতে পারে কারণ এসব অবরুদ্ধ জায়গায় তার ঠুকতে কোনো সমস্যা হয় না। দুর্ঘটনাস্থলে যদি রাস্তায় যোগযোগ করা না যায় সেখানে রোবট খুব সহজেই উড়ে গিয়ে উদ্ধার কাজ চালায়। এটা অদৃশ্যকে করে দৃশ্যমান। সূত্র: বিবিসি।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





