পিপীলিকা বাংলাদেশের প্রথম এবং একমাত্র অনুসন্ধান ইঞ্জিন। নির্মাতাদের দাবি, এটি পৃথিবীর প্রথম বাংলা সার্চ ইঞ্জিন। যা গ্রামীণফোন আইটি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. জাফর ইকবালের তত্ত্বাবধানে কতিপয় মেধাবী শিক্ষার্থীর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত।
এবার এই বাংলা সার্চ ইঞ্জিনই সরকারের প্রত্যক্ষ নির্দেশনায় স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন একটি গেমসের অ্যাপস চালু করে করে যার মাধ্যমে সত্যিকারের রাজাকার, আলবদর ও আলশামস নিধন করা যাবে।
পিপীলিকা ডটকমে গত ২৬ মার্চ, ২০১৪ থেকে এই গেমটি খেলা যাচ্ছে। পিপীলিকা সার্চের হোম পেজে (http://www.pipilika.com/) গেলেই এই গেমটি খেলতে পারবেন।
গেমটি খেলতে মাউস ক্লিক গিয়ে রাজাকারকে মারতে হবে। মারতে পারলে পয়েন্ট পাওয়া যাবে যা সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে শেয়ার করার সুবিধাও রয়েছে।
এক মিনিটের এই গেমটিতে রাজাকার ছাড়াও হানাদার বাহিনীকে ঠেকাতে হবে। সাধারণ মানুষের আঘাত লাগলে শাস্তি হিসেবে ৫০ পয়েন্ট কাটা যাবে। খেলা শেষে মেডেল জয়ী হিসেবে পয়েন্ট দেখা যাবে।
[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজকবিডি.কম) // এনএস[/b]