লোকসানের মুখে এবার দুটি সেবা বন্ধ করতে যাচ্ছে ইয়াহু। সেবা দুটি হলো ইয়াহু গেমস এবং লাইভ টেক্সট।
ব্লগিং প্লাটফর্ম টাম্বলারে প্রকাশিত এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
ব্লগ পোস্টটিতে আরও বলা হয়েছে, এর ফলে এখন থেকে ইয়াহুর মেইল, টাম্বলার, সার্চ, নিউজ, স্পোর্টস, ফিন্যান্স ও লাইফস্টাইল সেবাই শুধু চালু থাকছে।
প্রসঙ্গত, সার্চ ইঞ্জিন ইয়াহু লোকসানের মুখে রয়েছে।এজন্য একের পর এক বিভিন্ন সেবা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানটি।
এআই





