ভাইবার ও ট্যাঙ্গোসহ পাঁচটি সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করা হয়েছে। বুধবার রাত ১২টার পর থেকে এগুলো পুরোপুরি চালু হয়।

এর আগে গত রোববার ভাইবার ও ট্যাঙ্গো সাময়িকভাবে বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর পরদিন হোয়াটস অ্যাপ, মাইপিপল ও লাইন বন্ধ করে দেয়া হয়।

নিরাপত্তাজনিত কারণে এগুলো বন্ধ করা হয়েছে বলে জানায় বিটিআরসি ও আইন-শৃঙ্খলা বাহিনী।

জেআই