ভাইবার এবং ট্যাংঙ্গো বন্ধ করার পরে এবার বন্ধ করা হয়েছে হোয়াটসঅ্যাপ। সঙ্গে মাই পিপল এবং লাইন নামে আরও দুটি অনলাইন ভয়েস এবং মেসেজিং সেবা বন্ধকরে দিয়েছে সরকার।

আজ এগুলো বন্ধ করা হয় বলে বাংলাদেশ টেলিযোগাযোগনিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সূত্র এ তথ্য নিশ্চিত করে।

ইন্টারন্যাশনালটেরেস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) এবং ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠান বিডিলিংঙ্ক এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ জানিয়েছেন, তিনি নতুন তিনটিঅ্যাপ্লিকেশন বন্ধে বিটিআরসি থেকে একটি চিঠি পেয়েছেন।

শনিবার রাত থেকেসরকার ভাইবার ও ট্যাঙ্গোর সেবা বন্ধ করে দেয়। এতে ইন্টারনেটের মাধ্যমে এইসেবা বন্ধ করে দেয়ার পর ব্যবহারকারীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়।

বিটিআরসি সূত্র জানায়, আগামি ২১শে জানুয়ারি পর্যন্ত এই সেবাগুলো বন্ধথাকবে। তবে, কী কারণে হঠাৎ এসব ডিজিটাল যোগাযোগের ওপর এমন কড়ারোপ করা হলো সে ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি সরকারের পক্ষ থেকে। (সূত্র: মানবজমিন)

কেবি