বুধবার (২৫ জানুয়ারী) যুক্তরাষ্ট্রের বহুজাতিক টেক জায়ান্ট ইন্টারন্যাশনাল বিজনেজ মেশিনস কর্পোরেশন (আইবিএম) এ তথ্য জানিয়েছে।
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির কিছু বিনিয়োগ বার্ষিক নগদ লক্ষ্যমাত্রা অর্জনেও ব্যর্থ হয়েছে, বছরের শেষ তিনমাসে যে লাভ হবে আশা করা হয়েছিল সেটি হয়নি।
গ্রাহকদের সঙ্গে কাজ করবে এমন কর্মী নিয়োগ অব্যাহত রাখবেন বলে রয়টার্সকে জানিয়েছেন আইবিএমের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা জেমস কাভানগ।
ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ার পর আইবিএমের শেয়ারের দাম ২ শতাংশ কমেছে বলেও জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। এদিকে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ছোট বড় প্রায় সব কোম্পানি তাদের খরচ কমানোর উদ্যোগ নিয়েছে বলে রয়টার্স এর প্রতিবেদনে জানিয়েছে।
গত বছরের শেষ তিন মাসে আইবিএমের সফটওয়্যার এবং কনসালটেন্সি ব্যবসার ধীর থেকে আরও ধীর হয়েছে। কিন্তু পুরো কোম্পানির খরচ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সেবা নিশ্চিতে অ্যামাজন ও মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করতে হয়েছে তাদের।
টাইমনিউজবিডি/এনএইচ/ এইচএন





