আর মাত্র ২৫ দিন। তারপর মঙ্গল গ্রহের কক্ষপথে ঢুকে পড়বে ভারতের মঙ্গলযান। মহাকাশ গবেষণার ইতিহাসে তৈরি হবে নতুন দিগন্ত।

২০১৩ সালের ৫ নভেম্বর ভারতের অন্ধপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষিপ্ত হয়েছিল মঙ্গলযান। তার পর প্রতিটা মুহূর্ত কাটে উৎকণ্ঠায়। এখন মঙ্গলের কাছাকাছি তা পৌঁছে যাওয়ায় স্বস্তিতে ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন।

মঙ্গলযান যেদিন মঙ্গলের কক্ষপথে ঢুকবে, তার কিছুদিন পরই যাবে নাসার তৈরি মাভেন। কিন্তু মাভেন তৈরি করতে আমেরিকার সময় লেগেছে পাঁচ বছর। সেখানে দেড় বছরে তৈরি হয়েছে মঙ্গলযান। খরচও হয়েছে নাসার থেকে কম। তাইতো ভারতীয় বিজ্ঞানীরা বেশ উৎফুল্ল।

মঙ্গলযান সফল হলে পরবর্তী সময়ে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করবে ভারত।মঙ্গলের আবহাওয়া সম্পর্কে অনুসন্ধান চালানো ছাড়াও সেখানে জলের খোঁজ চালাবে মঙ্গলযান।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই