অন্যান্য স্মার্টফোন নির্মাতা কোম্পানির মতো অচিরেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারসহ স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে স্যামসাং। ফলে দেরিতে হলেও দক্ষিণ কোরিয়াভিত্তিক বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা কোম্পানিটি এ প্রযুক্তিটি বাজারে আনার ঘোষণা দিল। চলতি বছরের শেষার্ধে এ সুবিধাযুক্ত স্মার্টফোন বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। কোরিয়ার হেরাল্ড পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392360322.jpg[/img]
হেরাল্ডের প্রতিবেদনে আরও জানানো হয়, অন্যান্য কোম্পানির স্মার্টফোনগুলোর মতো হবে না স্যামসাংয়েরটি। কোম্পানিটির নতুন স্মার্টফোনগুলোর শুধু ডান ও বাম প্রান্তেই ফিঙ্গারপ্রিন্টের সুবিধা থাকবে।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392360346.jpg[/img]
কেননা সম্পূর্ণ স্ক্রিনে এ সুবিধা দেয়া বেশ ব্যয়বহুল। তবে স্যামসাংই প্রথম নয় এর আগে অনেক কোম্পানি এ ধরনের প্রযুক্তি বাজারে এনেছে। এর মধ্যে রয়েছে মটোরোলা, এইচটিসি ও অ্যাপল।
তবে শুধু স্মার্টফোনের লক খোলার জন্যই নয়, এর মাধ্যমে অদূর ভবিষ্যতে অন্যান্য সুবিধা দেয়ার কথাও ভেবে রেখেছে কোম্পানিটির কর্তাব্যক্তিরা। এর মাধ্যমে গ্রাহকদের বিভিন্ন স্বাস্থ্যসেবার দেয়ার চেষ্টা করবে স্যামসাং। যার মধ্যে রয়েছে রক্তচাপ পরীক্ষা ও অন্যান্য বিষয়।
প্রতিবেদনে আরও জানানো হয়, বিশ্বের প্রথম সারির স্মার্টফোন নির্মাতাদের মতো এবার স্যামসাংও তাদের স্মার্টফোনগুলোয় নতুন একটি হার্ডওয়্যার বাটন স্থাপন করবে।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392360411.jpg[/img]
আগেরগুলোর তুলনায় আরো পাতলা হবে গ্যালাক্সি এস-৫: আগেরগুলোর তুলনায় অধিক পাতলা হবে গ্যালাক্সি এস-৫-এর আকার।
কেননা এতে টাচ স্ক্রিন হিসেবে নতুন প্রযুক্তির ব্যবহার হবে। আগের চার স্তরের স্থলে বর্তমানে এক স্তরের টাচ স্ক্রিন ব্যবহার করবে কোম্পানিটি। ফলে কমে যাবে জ্বালানি (ব্যাটারি) খরচ ও বাড়বে দেখার সুবিধা।
এর পাশাপাশি হাতমোজা পরা অবস্থায়ও নিজেদের স্মার্টফোনটি চালাতে পারবেন এস-৫-এর অধিকারীরা। চলতি ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে স্মার্টফোনটি বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে স্যামসাং। এর উল্লেখযোগ্য ফিচারগুলোর মধ্যে থাকবে সম্পূর্ণ এইচডি ডিসপ্লে, ১৬ মেগাপিক্সেল পেছন ক্যামেরা, ২ দশমিক ৫ গিগাহার্টজ কোয়াডকোর স্ন্যাপ ড্রাগন ৮০০ প্রসেসর ও ৩০০ জিবি র্যাম। এতে আরও থাকছে ৫ দশমিক ২৫ ইঞ্চি স্ক্রিন ও ৩ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।
ঢাকা, ১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ