উল্টোপাল্টা স্বপ্ন দেখে যারা ঘুমোতে পারেন না, তাদের জন্য সুনিদ্রার আশ্বাস পাওয়া যাচ্ছে জার্মানির বিজ্ঞানীদের এক গবেষণায়।
অনেকেই আছেন, যারা নানা রকম দু:স্বপ্ন দেখার কারণে ভালোভাবে ঘুমাতে পারেন না। প্রশ্ন হলো : স্বপ্নে মানুষ কি দেখবে তা কি নিয়ন্ত্রণ করা সম্ভব?
জার্মানিতে বিজ্ঞানীরা এক পরীক্ষা চালিয়ে দেখেছেন যে তা কিছুটা হলেও সম্ভব।
গোটিংগেন গ্রাজুয়েট স্কুলের ক্লিনিক্যাল নিউরোফিজিওলজির অধ্যাপক মাইকেল নিটশে বলছিলেন, মানুষ যখন দুর্বোধ্য কোনকিছুর পরিবর্তে স্পষ্ট সহজবোধ্য স্বপ্ন দেখে - তখন কখনো কখনো তার পক্ষে সে স্বপ্নে কি দেখবে তা নিয়ন্ত্রণ করাও সম্ভব হয়।
এই বিজ্ঞানীরা যে পরীক্ষাটি করেছেন তা হলো, মস্তিষ্কের ভেতরে দুর্বল বৈদ্যুতিক সংকেত প্রবাহিত করা। তারা দেখেছেন যে এর ফলে মানুষের উল্টোপাল্টা স্বপ্ন দেখা কমিয়ে সহজবোধ্য স্বপ্ন দেখার পরিমাণ বাড়িয়ে দেয়া যায়। বলছিলেন অধ্যাপক নিটশে।
গবেষকরা আশা করছেন, তাদের এই আবিষ্কারকে মানসিক রোগ বা নিদ্রাহীনতার মতো সমস্যার চিকিৎসায় কাজে লাগানো যাবে।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
বিজ্ঞান ও প্রযুক্তি
স্বপ্ন নিয়ন্ত্রণের উপায় আবিষ্কার!
উল্টোপাল্টা স্বপ্ন দেখে যারা ঘুমোতে পারেন না, তাদের জন্য সুনিদ্রার আশ্বাস পাওয়া যাচ্ছে জার্মানির বিজ্ঞানীদের এক গবেষণায়। অনেকেই আছেন, যারা নানা রকম দু:স্বপ্ন দেখার কারণে ভালোভাবে ঘুমাতে পারেন না। প্রশ্ন হলো : স্বপ্নে মানুষ কি দেখবে তা কি নিয়ন্ত্রণ করা সম্ভব?





