তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক আয়োজন ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৪’। নানা বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে চারদিনের তথ্যপ্রযুক্তির এই উৎসব। তবে শিশুদের জন্য রোববার বেলা ১১টায় থাকছে চিলড্রেন’স ডিজিটাল ওয়ার্ল্ড।
এতে ড. মোহাম্মদ জাফর ইকবাল শিশুদের সঙ্গে তথ্যপ্রযুক্তি নিয়ে আড্ডা দেবেন। এছাড়া সোশ্যাল মিডিয়া, ই-কমার্সসহ ৭টি সেমিনার ও ৪টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান।
মেলার প্রধান প্রকল্প কর্মকর্তা রাসেল টি আহমেদ জানান, ‘মেলায় দর্শনার্থীদের ভিড় প্রতিদিনই বাড়ছে। তথ্যপ্রযুক্তির প্রতি সব শ্রেণীর মানুষের আগ্রহ বাড়ছে। শিশুদের আগ্রহ তৈরি করতে আমাদের বিশেষ আয়োজন থাকছে চিলড্রেনস ডিজিটাল ওয়ার্ল্ড।’
[b]ঢাকা, ৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]