২০২৫ সালের মধ্যে ভিনগ্রহে বসবাসকারী প্রাণীর সন্ধান (নিদেনপক্ষে তার চিহ্ন) মিলবে। মানুষ প্রথমবারের মতো সাক্ষাৎ করবে তার মহাজাগতিক বন্ধুর সঙ্গে। এমনটাই আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষষণা সংস্থা নাসা।
নাসার উচ্চ-পদস্থ বিজ্ঞানীদের বরাত দিয়ে এক প্রতিবেদনে বুধবার এ খবর দিয়েছে জৌতির্বিজ্ঞান বিষয়ক বিখ্যাত ওয়েবপোর্টাল স্পেস ডটকম।
খবরে বলা হয়, মঙ্গলবার মহাকাশ গবেষণাকারী সংস্থাগুলোর বোর্ড বৈঠকে নাসার বিজ্ঞানীরা দ্রুত অ্যালিয়েন খুঁজে পাওয়ার সম্ভাবনার কথা বলেন।
বিজ্ঞানী এলেন স্টোফান যেমনটা বলেছেন, ‘পৃথিবীর বাইরে যে জীবন রয়েছে, সেই জীবনের হদিস আমরা এক দশকের মধ্যেই পাব বলে আমি মনে করি।’ শুধু তাই নয়, স্টোফান বলেন, ‘২০ থেকে ৩০ বছরের মধ্যে আমরা একেবারে পাকাপোক্তভাবে ভিনগ্রহবাসীদের দেখা পাব।’
স্টোফান বলেন, ‘আমরা জানি, (আকাশের) কোন দিকে চোখ রাখতে হবে। কীভাবে দৃষ্টি ফেলতে হবে, সেও জানি আমরা। আমাদের সবরকম প্রযুক্তি রয়েছে, সেসবের যথাযথ ব্যবহারও নিশ্চিত করছি আমরা।’
সুতরাং? স্টোফান বলছেন, ‘আমরা ঠিক রাস্তাতেই আছি, আমি তাই মনে করি।
নাসার সাবেক নভোচারী জন গ্রানস্ফেল্ডও স্টোফানের মতো সমান আশাবাদী। সমান কি, কিছুটা বেশিই স্বাপ্নিক তিনি। নাসার সায়েন্স মিশনের সহযোগী এই প্রশাসক মনে করেন, আরও কম সময়ের ব্যবধানে আমরা ভিনগ্রহবাসীদের দেখা পেয়ে যেতে পারি।
গ্রানস্ফেল্ডের ভাষায়, ‘মঙ্গলগ্রহ হোক কিংবা বরফি চাঁদ হোক—আমাদের সৌরজগতের ভেতর কিংবা নিকটবর্তী কোনো নক্ষত্রের গ্রহে (অ্যালিয়েন খুঁজে পেতে) আমরা মাত্র এক প্রজন্ম দূরে রয়েছি।’
জেআই





