বাজারে আসতে চলেছে ক্যাননের ফোর-কে প্রযুক্তির ক্যামেরা। নতুন এই ক্যানন ৫ ডি মার্ক ৪ মডেলের ক্যামেরাটি হবে ক্যানন ৫ডি মার্ক ৩-এর আপডেটেড মডেল।
প্রসঙ্গত, ক্যানন ৫ ডি মার্ক ৩ মডেলটি গ্রাহকদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছিল। তাই এই ক্যামেরা নিয়েও বেশ আশাবাদী ক্যানন সংস্থা। বর্তমানে ৪কে প্রযুক্তির ভিডিওর সুবিধা রয়েছে সোনি এবং প্যানাসনিক কয়েকটি মডেলে।
ক্যাননের এই ক্যামেরার রেজ্যুলেশন হতে পারে ৪০৯৬ x ২১৬০ পিক্সেল। ২০১৫ সালের প্রথমদিকে ক্যানন আনুষ্ঠানিকভাবে এই ক্যামেরাটির বিষয়ে আরও বিস্তারিত তথ্য দিতে পারে বলা জানা গেছে। তবে ক্যাননের ৪কে প্রযুক্তির ক্যামেরার কত দাম হতে পারে তা এখনও জানান হয়নি সংস্থা থেকে।
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





