বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ফেসবুকের কোন পোস্টে কত লাইক পড়েছে তা আর গোনার সুযোগ ফেসবুক নাও রাখতে পারে।
তথ্যপ্রযুক্তির এই দুনিয়ায় অনেকেই ফেসবুক পোস্ট পড়েন সেই পোস্টের লাইকের সংখ্যা গুণে। এর ভিত্তিতে অনেক পোস্ট খুব দ্রুত ছড়িয়ে যায়।
ভিডিও, ছবি এবং টেক্সট আকারে প্রতিদিনের আপডেট দেওয়ার একটি প্ল্যাটফর্ম হিসেবেও এটি ব্যাপক জনপ্রিয়। আর প্রতিদিনের এসব আপডেটের মধ্যে মানুষ কোনটাকে বেশি পছন্দ করছে, তা জানার একটি উপায় হলো লাইক। অর্থাৎ, যে পোস্টে সবচেয়ে বেশি লাইক হয়, ওই পোস্টটিই অন্যদের মধ্যে সাড়া ফেলেছে বলে ধরে নেওয়া হয়।
তবে ফেসবুকের ‘গুরুত্বপূর্ণ’ এ ফিচারটিই অবশেষে তুলে নেওয়া হচ্ছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার জেন ওয়ানচুন মেং-এর বরাত দিয়ে ভারতীয় প্রযুক্তি বিষয়ক গণমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে লাইক দেখার অপশন তুলে নেওয়া হবে।
অনেক ফেসবুক ব্যবহারকারী আছেন যারা তাদের কোনও পোস্টে লাইক কম এলে সেই পোস্ট ডিলিট করে দেন। এক্ষেত্রে লাইক দেখার অপশন তুলে দেয়া হলে এ ধরনের কোনও ঘটনা ঘটবে না।
টেকক্রাঞ্চের প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি ফেসবুক মালিকানাধীন ইনস্টাগ্রামে এরূপ একটি পরীক্ষা চালানো হয়েছে। তবে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি।
এএস





