নির্ধারিত গতির এলাকায় আরও ধীর গতিতে গাড়ি চালানোর কারণে গুগলের একটি চালকবিহীন গাড়ি আটকে দিয়েছে পুলিশ। এরপর গাড়িটিকে টানতে টানতে নিয়ে গেছে তারা। ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউতে এ ঘটনা ঘটে।
বিবিসি এক খবরে জানিয়েছে, এ ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে বর্তমান ফরম্যাটের এ গাড়িগুলো আরও বেশি সতর্ক- কি না সে বিষয়ে প্রশ্ন তুলেছে পুলিশ।
ছবি বিবিসি থেকে নেওয়া
গুগল প্লাসের এক পোস্টে অনেকটা কৌতুক করে জানানো হয়েছে, ধীর গতিতে গাড়ি চলাচলের জন্য কোনো মানুষ তা টানতে টানতে নিয়ে যান না।
সম্প্রতি মোটর যানের ক্যালিফোর্নিয়া দপ্তর একটি প্রতিবেদন জমা দিয়েছে; যেখানে গুগলের এই স্বয়ংচালিত মোটর গাড়িকে ‘অতিরিক্ত সতর্ক’ বলে বর্ণনা করা হয়েছে।
এ সপ্তাহের এই ঘটনা নিয়ে এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, মাউন্টেইন ভিউ পুলিশ দপ্তর জানিয়েছে, একজন কর্মকর্তা গাড়ির এই ধীর গতি লক্ষ্য করেছে; যা তাকে অনেক বিড়ম্বনায় ফেলেছে।
দপ্তর আরও জানায়, ওই কর্মকর্তা গাড়িটিকে থামিয়ে দেয় এবং নির্দিষ্ট এলাকায় কত গতিতে চলতে চায়; এবং ট্রাফিকদের বিঘ্নতা নিয়ে গাড়িচালকদের কী শিক্ষা নেওয়া উচিত সে ব্যাপারে জানানোর জন্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে।
ঘণ্টায় ৩৫ কিলোমিটার গতির এলাকায় গাড়িটি ২৪ কিলো গতিতে ছুট ছিল।
তবে গুগলের পক্ষ থেকে বলা হয়, নিরাপদ যাত্রার জন্য আমরা প্রোটোটাইপ এই ডিভাইসের গতি ঘণ্টায় কমিয়ে ২৫ কিলো করেছি। শুধু পরিচিত রাস্তায় নয়, আমরা চাই অপরিচিত রাস্তায়ও কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই গাড়িগুলো চলাচল করুক।
আরও বলা হয়, অপরিচিত ১.২ মিলিয়ন মাইল রাস্তায় ড্রাইভিং পরীক্ষায় যে ফল এসেছে তা নিয়ে আমরা গর্বিত যে, আমাদের কোথাও থমকে দাঁড়াতে হয়নি।
গত সেপ্টেম্বরে গুগল জানায়, তাদের পরিচালিত গাড়িটি ‘আরও বেশি মানবিক’ করতে বা ভদ্র করতে কাজ চলছে।
এমএ
বিজ্ঞান ও প্রযুক্তি
গুগলের চালকহীন গাড়ি আটকে দিল পুলিশ
নির্ধারিত গতির এলাকায় আরও ধীর গতিতে গাড়ি চালানোর কারণে গুগলের একটি চালকবিহীন গাড়ি আটকে দিয়েছে পুলিশ। এরপর গাড়িটিকে টানতে টানতে নিয়ে গেছে তারা। ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউতে এ ঘটনা ঘটে।





