সম্প্রতি বাজারে এসেছে শীর্ষস্থানীয়  ক্যামেরা নির্মাতা নিকন'র ক্যামেরা ডি৪এস। নতুন ক্যামেরায় আগের প্রজন্মের অনেক কিছুই নতুন ক্যামেরাতেও বলবত রেখেছে প্রতিষ্ঠানটি।
এখানে ক্যামেরাটির সঙ্গে নতুন কি বৈশিষ্ট্য যুক্ত করেছে নিকন তা তুলে ধরা হল।
ক্যামেরার সেন্সরটি আগের মত ১৬.২ মেগাপিক্সেল থাকলেও হার্ডওয়্যারটি নতুন। নয়েজ কমানোর লক্ষ্যকে সামনে রেখে নতুন হার্ডওয়্যারটি নির্মাণ করেছে নিকন। আইএসও এখন ১০০-২৫৬০০ -তে উন্নীত করা হয়েছে, আর হাই৪ সেটিংস এখন ৪০৯৬০০। ডি৪ ব্যবহার করছেন যারা তারা নতুন ক্যামেরাটির নয়েজ কমানোর হারটি সহজেই বুঝতে পারবেন। ডি৪এস আইএসও ১৬০০ তে নয়েজ উৎপন্ন করে ডি৪ তা আইএসও ৮০০-তে করে থাকে।
ছবি এবং ভিডিও উভয় ক্ষেত্রের অটোফোকাস সিস্টেমে এসেছে পরিবর্তন। ডি৪এস এর ফোকাসের জন্য যে ব্যবহৃত অ্যালগোরিদম এবং সিস্টেম হালনাগাদ করা হয়েছে। নতুন একটি অটোফোকাস গ্রুপ যা পাঁচটি ভিন্ন ভিন্ন পয়েন্টকে ট্র্যাক করতে পারে, ফলে চলন্ত সাবজেক্ট (অথবা চলন্ত স্থিরচিত্রগ্রাহক) এর ছবি আরও পরিষ্কার আসবে। ভিডিওর ক্ষেত্রে অটোফোকাস এবং এক্সপোজার চালু অবস্থায় ট্র্যাকিং পয়েন্টের সংখ্যা প্রতি সেকেন্ডে ১১ ফ্রেম করা হয়েছে।
ডি৪ এর ক্ষেত্রে ব্যাটারি একটি বিশাল সমস্যা বলে বিবেচিত হয়েছিল। ডি৪এস এসে তার পরিবর্তন করা হয়েছে। ব্যাটারি প্যাকটি এখন ২ হাজার এমএএইচ এর স্থলে ২৫০০ এমএএইচ করা হয়েছে। ওজন আগের চাইতে বৃদ্ধি পেলেও আকারে ছোট করা হয়েছে ডি৪এস-কে।
নতুন ক্যামেরাটির গ্রিপগুলো আরও প্রশস্ত এবং গভীর করা হয়েছে বলে ক্যামেরাটি ধরা আরও সহজ হয়ে উঠেছে। এই সুবিধাটি যুক্ত করার জন্য এবং ক্যামেরার আকৃতির ছোট রাখার জন্য প্রতিষ্ঠানটিকে ক্যামেরা গ্রিপ এবং লেন্সের মধ্যে থাকা দূরত্ব কমাতে হয়েছে। পেছনের সাব-সিলেক্ট বাটনগুলো রাবার থেকে প্লাস্টিকে পরিণত করা হয়েছে। রাবারের বাটনগুলো ধীরে কাজ করে বলে অনুযোগ করা হয়েছিল বলে এই পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি।
সংযোগ সুবিধা হিসেবে থাকছে ১ গিগাবিট গতির ইথারনেট পোর্ট, অডিও-আউট ও -ইন, মিনি-ইউএসবি, এইচডিএমআই এবং সিএফ ও এক্সকিউডি কার্ড স্লট। নিকনের এই নতুন ডিজিটাল এসএলআর-এর দাম $৬৫০০ ডলার।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]