প্রতি মাসে হাজার হাজার অ্যাপস রিলিজ হচচ্ছে অনলাইনে। প্রতি মাসে নিজের জন্য প্রয়োজনীয় এবং মনের মতো অ্যাপস পেতে অনেক মাথা খাটাতে হয় আপনাকে। তাই এখানে জেনে নিন সাম্প্রতিক সময়ের ১০টি দারুণ অ্যাপসের খবর।

১. ব্রোকেন এজ :
অর্কেস্ট্রার মনোমুগ্ধকর সঙ্গীতের মূর্ছনা নিয়ে খেলবেন এই আইপ্যাড অ্যাডভেঞ্চার গেম। দুটো শিশু সাই-ফাই ফ্যান্টাসি দুনিয়ায় আটকা পড়েছে এবং তাদের নিয়েই অপূর্ব সুন্দর এই গেম।

২. ১২০ স্পোর্টস : আইওএস সিস্টেমে যাবতীয় খেলার খবর বিশেষজ্ঞের ব্যাখ্যাসহ পাবেন ১২০ স্পোর্টস-এ। খেলা বিষয়ক নানা ফিচারসহ আট ঘণ্টার লাইভ কাভারেজ পাবেন এখানে।

৩. গ্রাব : পুরনো জনপ্রিয় স্নেক গেমটি আধুনিক চেহারা নিয়ে এসেছে গ্রাব হয়ে। দারুণ মজার গেমটি উপভোগ করুন।

৪. স্লিংশট : স্ন্যাপচ্যাটের দখল নিতে এসেছে স্লিংশট। আইওএস এবং অ্যান্ড্রয়েডে ছবি বা ভিডিও মেসেজ দেখতে স্লিংশট দারুণ অ্যাপ। ব্যবহারকারীদের প্রথমে নিজের মেসেজসহ জবাব দিতে হয়। এভাবে পাল্টা-পাল্টি মেসেজ আদান-প্রদানের মাধ্যমে বেশ সুন্দর কনভারসেশন এগোতে থাকে।

৫. পেপারামা : ওরিগামি নিয়ে পাজল গেম এটি। কাগজের ভাঁজ দিয়ে তৈরি নানা ধরণের পুতুলের পাজল রয়েছে এখানে।

৬. ফেসবুক ম্যাসেনজার : আইওএস এবং অ্যান্ড্রয়েডে ফেসবুক ম্যাসেনজারের নতুন সংস্করণটি দিয়ে ওয়াই-ফাই ব্যবহার করে ফেসবুক বন্ধুদের কল করতে পারবেন।

৭. লিগো মারভেল সুপার হিরোস : মারভেলের সব হিরো হয়ে খেলতে পারবেন এই গেমে। ভিলেন হিসেবে থাকবে সর্বকালের সেরা ভিলেন দেবতা লোকি।

৮. আমাজন মিউজিক : ঝকঝকে ডিজাইন এবং সুন্দর প্লে-লিস্ট দিয়ে আকর্ষণীয় করা হয়েছে আমাজন মিউজিককে। প্রাইম সাবস্ক্রাইবাররা অফলাইনে গান শুনতে পারবেন।

৯. ইয়ো : বন্ধুর মোবাইলের লক স্ক্রিনে 'ইয়ো' পুশ নোটিফিকেশন পাঠাতে পারবেন ছোট এই অ্যাপের মাধ্যমে। আইওএস, অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ মোবাইলে ব্যবহার করা যাবে।

১০. ওয়াটারকালারস : আইওএস-এ ফ্রি এই অ্যাপটি একটি পাজল গেম। বিভিন্ন আকৃতির অংশ রংয়ে ভরে ওঠার সময় সঠিক রংটি বেছে নিতে হবে আপনাকে।

ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই