রোবট শুধু জটিল কার্য সম্পাদনের জন্য নয়, বরঞ্চ বর্তমানে মানুষ নিজের স্বাচ্ছন্দের জন্যও রোবটের ওপর নির্ভর করতে চাইছে। ফলে বাড়ছে রোবটের প্রয়োজনীয়তা এবং জনপ্রিয়তা।

সম্প্রতি তাইওয়ানের আসুস তৈরি করেছে নতুন এক রোবট। প্রতিষ্ঠানটির দাবি এটি বাসায় ব্যবহার করার জন্য সবচেয়ে কম দামি এক রোবট। রোবটটি কথা বলতে পারে, দেখতেও বেশ ছোট।

ফলে সে অনায়াসে বাসার অনেক কাজ করতে পারবে। যেমন বাসায় কেউ এসে দরজায় কড়া নাড়লে এর ভিডিও দেখা যাবে রোবটের স্ক্রিনে। তখন সে দ্রুত পদক্ষেপ নেবে। এমন কাজগুলো নাকি সে অনায়াসেই করতে পারবে।

রোবটটির নাম ‘জেনবো’। দাম ধরা হয়েছে মাত্র ৫৯৯ ডলার। এটি বাসায় ব্যবহার উপযোগী অন্য যে কোনো রোবটের চেয়ে দামে সস্তা। আনুষ্ঠানিকভাবে গ্রাহকের সঙ্গে ইতিমধ্যেই রোবটটির পরিচয় করিয়ে দেয়া হয়েছে। এমনকি তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গেও দেখা করেছে জেনবো। সব দেখে মনে হচ্ছে রোবটটি এখন বিরাট স্টার।

নির্মাণকারী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনি শি জানিয়েছেন, ঘরের অনেক কাজই করতে পারবে জেনবো। এর স্ক্রিনটি নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। রোবটটির চেহারা আসলে একটি বড় ডিসপ্লে, যাতে সব ধরনের তথ্য দেখা যাবে। চাকায় চলা রোবটটিতে থাকছে একটি ট্যাবলেট, স্পিকারসহ বাড়তি কিছু সুবিধা। রোবটটিতে মানুষের মতো কোনো হাত সংযুক্ত না থাকায় এর দাম কম ধরা হয়েছে।

এফএফ