মেটার মালিকানাধীন সংস্থা হোয়াটসঅ্যাপে রয়েছে টু-স্টেপ ভেরিফিকেশন সুবিধা। প্রযুক্তিবিদরা হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের টু-স্টেপ ভেরিফিকেশন ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। চ্যাটের নিরাপত্তার জন্য আরও যা করতে পারেন জেনে নিন-

  • >> প্রথমত নম্বর পরিবর্তন করার পর আগের অ্যাকাউন্টটি ডিলিট করে দিন। না হলে সেই নম্বরে পাঠানো সব মেসেজ নতুন ব্যবহারকারী পেতে থাকবেন।
  • >> ফোন পরিবর্তন করলে আগের সব চ্যাট নতুন ফোনে ট্রান্সফার করে ব্যাকআপ থেকে ডিলিট করে দিন।
  • >> টু-স্টেপ ভেরিফিকেশন ব্যবহার করুন যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে।
  • >> অপরিচিত কারও পাঠানো লিংক ওপেন করবেন না।

এনএইচ