স্যামসাং তাদের জনপ্রিয় গ্যালাক্সি সিরিজের নতুন স্মার্টফোন ‘গ্যালাক্সি ডব্লিউ’ বাজারে এনেছে। সাত ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটি আপাতভাবে দক্ষিন কোরিয়ার বাজারে ছাড়া হয়েছে। তবে শিগগিরই বিশ্বের অন্যান্য বাজারে স্মার্টফোনটি ছাড়া হবে বলে জানিয়েছে স্যামসাং।
স্যামসাং জানিয়েছে, হালকা গড়নের এই ডিভাইসটি দেখতে অনেকটা ট্যাবলেটের মত। একহাতে ব্যবহারের জন্য এটি আরামদায়ক।
গ্যালাক্সি ডব্লিউ স্মার্টফোনটিতে রয়েছে ১.২ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর ও ১.৫ জিবি র্যাম। এছাড়া ৮ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে সামনে রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা। তাছাড়া রয়েছে ১৬ জিবি ইন্টারনাল মেমরি, মাইক্রোএসডি কার্ড স্লট এবং ৩২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
এটি অ্যান্ড্রয়েড ৪.৩ জেলিবিন অপারেটিং সিস্টেম চালিত। সাদা, কালো ও লাল এই তিনটি রংঙে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি। কোরিয়ার বাজারে এটির দাম ৪ লাখ ৯৯ হাজার ৪০০ কেআরডব্লিউ, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫০ হাজার।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিজ্ঞান ও প্রযুক্তি
স্যামসাংয়ের গ্যালাক্সি ডব্লিউ স্মার্টফোন বাজারে