[b]সবুজ এভিয়েশন[/b]
বিশ্বের মোট নির্গত কার্বন-ডাই-অক্সাইডের প্রায় তিন শতাংশ আসে বিমান চলাচল থেকে৷ ইউরোপীয় কমিশনের কাছে পরিমাণটা অনেক বেশি৷ তাই ২০৫০ সালের মধ্যে সংখ্যাটা ২৫ শতাংশ কমিয়ে আনার পরিকল্পনা করছে তারা৷ এ জন্য প্রয়োজন নতুন ধরণের বিমান৷ বিশেষজ্ঞরা সেই চেষ্টাই করছেন৷ এই যেমন ছবির প্লেনটি বিদ্যুতের সাহায্যে আকাশে ওড়ে৷
[b][img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392528952.jpg[/img]
পাখায় অবস্থান
[/b]এখন যেমন বিমানে যাত্রীদের বসার জায়গা আর বিমানের দুটো পাখা একদম আলাদা, ভবিষ্যতের এই বিমানে তেমনটা থাকবে না৷ তখন পাখার মধ্যেও যাত্রীদের বসার ব্যবস্থা থাকবে৷ পাখাটা এভাবে তৈরি করার কারণ, এর ফলে কম জ্বালানি ব্যবহার করেই প্লেন চালানো যাবে৷ অর্থাৎ বিমানের আকারটা এখানে মুখ্য৷
[b][img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392528983.jpg[/img]
জেট ইঞ্জিনের বদলে খোলা ‘রোটর’[/b]
আধুনিক জেট ইঞ্জিনের চেয়েও বেশি দক্ষ খোলা ‘রোটর’৷ জার্মান এভিয়েশন সেন্টারের হিসেব বলছে, রোটর ব্যবহার করে ২০ শতাংশ পর্যন্ত জ্বালানি ব্যবহার কমানো যায়৷[b]
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392529024.jpg[/img]
রোটরের সমস্যা[/b]
জ্বালানির ব্যবহার কমানো গেলেও রোটরের দুটো সমস্যা আছে৷ এক, এর ফলে এখনকার বিমানের চেয়ে রোটর সমৃদ্ধ বিমানের গতি ধীর হয়ে যাবে৷ আর দু’নম্বর সমস্যা হলো, রোটরে শব্দ হয় অনেক৷[b]
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392529057.jpg[/img]
সৌরশক্তিচালিত বিমান[/b]
‘সোলার ইমপালস’ নামের এই বিমানটি নিয়ে ইতোমধ্যে অনেক আলোচনা হয়েছে৷ কারণ এটা চলে সূর্যের আলোর ওপর নির্ভর করে৷ বিমানটি এখনো পরীক্ষামূলক উড্ডয়ন চালিয়ে যাচ্ছে৷ তবে সমস্যা হলো, প্লেনটি মাত্র ৭০ কিলোমিটার বেগে চলতে পারে৷ আর কোনো পণ্য বহন করতে পারে না এটি৷
[b][img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392529088.jpg[/img]
‘বাইপ্লেন’-এ ফিরে যাওয়া[/b]
বাইপ্লেন মানেই হলো যার দুটো পাখা একটা আরেকটার উপর থাকে৷ এই বিমানটিও দেখতে অনেকটা সেরকম৷ প্লেনের এমন ডানা বিমানকে দ্রুতগতি ও সাশ্রয়ীভাবে চলতে সহায়তা করে৷
[b][img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392529109.jpg[/img]
দ্রুতগতির প্লেন[/b]
যাদের আকাশে বেশি সময় দেয়ার উপায় নেই, যারা দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চান তাদের জন্য জার্মান এভিয়েশন সেন্টারের এই ‘স্পেসলাইনার’ বিমান৷ রকেট ইঞ্জিনচালিত এই প্লেনের কারণে ইউরোপ থেকে অস্ট্রেলিয়া যেতে মাত্র দেড় ঘণ্টা লাগতে পারে৷ ২০৫০ সাল নাগাদ সেটা সম্ভব হতে পারে৷
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
বিজ্ঞান ও প্রযুক্তি
ভবিষ্যতের বিমান
বিশ্বের মোট নির্গত কার্বন-ডাই-অক্সাইডের প্রায় তিন শতাংশ আসে বিমান চলাচল থেকে৷ ইউরোপীয় কমিশনের কাছে পরিমাণটা অনেক বেশি৷ তাই ২০৫০ সালের মধ্যে সংখ্যাটা ২৫ শতাংশ কমিয়ে আনার পরিকল্পনা করছে তারা৷ এ জন্য প্রয়োজন নতুন ধরণের বিমান৷ বিশেষজ্ঞরা সেই চেষ্টাই করছেন৷ এই যেমন ছবির প্লেনটি বিদ্যুতের সাহায্যে আকাশে ওড়ে৷





