রোবট প্রযুক্তির উন্নয়ন এবার মানুষকে রান্না করা থেকে মুক্তি দিতে যাচ্ছে। যুক্তরাজ্যর এক দল বিশেষজ্ঞ পৃথিবীর প্রথম "রোবোটিক কিচেন" প্রযুক্তি উদ্ভাবন করেছেন। যেখানে সব ধরনের রান্নার কাজ করবে রোবট।
বিজ্ঞানীরা এমন এক ধরনের মেশিন তৈরি করেছেন যা মানুষের মতোই রান্নার কাজ করবে এবং এতে অসংখ্য রেসিপির প্রোগ্রাম ইনস্টল করা যাবে।
প্রতিটি ঘরে ব্যবহার উপযোগী এই প্রযুক্তি বাজারে আসবে ২০১৮ সালে। এর মূল নির্ধারণ করা হয়েছে ৭৫ হাজার মার্কিন ডলার। তবে এর দাম উল্লেখযোগ্যভাবে কমেও যেতে পারে জানিয়েছেন তারা।
জেডআই





