কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সাধারণ মানুষের মত ভাষার ব্যবহার এবং চিন্তার দক্ষতা দেখাতে পারে সুপার কম্পিউটার ওয়াটসন। ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনের(আইবিএম) এই কম্পিউটার রয়েছে মানুষের মস্তিষ্কের তুলনায় হাজার গুণ দ্রুত বিশ্লেষণ ক্ষমতা।
২০১১ সালে মার্কিন টিভি চ্যানেলে কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে অন্যান্য মানুষ প্রতিযোগীদের হারিয়ে পুরুস্কারও ছিনিয়ে নিয়েছিল এই প্রকল্প। এবার সেই সুপার কম্পিউটার প্রকল্পকে বাণিজ্যিক রুপ দেয়ার উদ্দেশ্য ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে আইবিএম।
এই সুপার কম্পিউটারের নামকরণ করা হয়েছে আইবিএমের সাবেক প্রেসিডেন্ট থমাস ওয়াটসনের নামে। মাস্টার বেডরুমের সমান আকারের এই কম্পিউটারের সাইজ বর্তমানে ৯০ শতাংশ কমানো হয়েছে। আইবিএম জানিয়েছে, নতুন রুপে ওয়াটসন আকারে তিনটি পিৎজা বক্সের সমান।
আইবিএম সফটওয়্যার সলিওশন গ্রুপের সাবেক প্রধান মাইকেল রোহডিন এই কার্যক্রম তদারকি করবেন বলে জানিয়েছে আইবিএম। এই বিনিয়োগের মধ্য ১০ কোটি মার্কিন ডলার ওয়াটসন সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশনের উন্নয়নে ব্যয় করা হবে। সূত্র: বিবিসি।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিজ্ঞান ও প্রযুক্তি
১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করছে আইবিএম