প্রাণঘাতী করোনাভাইরাস রোধে সরকার সাধারণ ছুটি ঘোষণার পর ঢাকা ছেড়েছেন মোবাইল ফোনের প্রায় ১ কোটি গ্রাহক।
মোবাইল ফোন অপারেটরদের তথ্যের ভিত্তিতে ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টারের (এনটিএমসি) পরিচালক বিগ্রেডিয়ার জেনালের জিয়াউল আহসান এই তথ্য জানিয়েছেন, খবর ইউএনবি।
বিগ্রেডিয়ার জেনালের জিয়াউল আহসান বলেন, “এক কোটি গ্রাহকের মধ্যে বাংলালিংকের ১৬ লাখ, গ্রামীণফোনের ৪৬ লাখ, রবির ৩৫ লাখ ও টেলিটকের ২ লাখ ৫০ হাজার গ্রাহক রয়েছে।”
জিয়াউল আহসান বলেন, “এত বিপুল সংখ্যক মানুষের মাঝে যদি কেউ করোনাভাইরাসে আক্রান্ত থাকে তবে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে।”
উল্লেখ্য, গত ২৩ মার্চ এক ঘোষণায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, করোনাভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি থাকবে।
এমবি





