ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক এমন একটি রিস্টব্যান্ড বানিয়েছেন যা সামান্য বিদ্যুতের ঝটকা দিয়ে মানুষকে সময়ের মধ্যেই কাজ শেষ করা ও ফিট থাকার জন্য সজাগ থাকতে সাহায্য করবে। পাভলোক নামের এই উপকরণটি গ্রাহকদের স্বভাব বদল করতে সাহায্য করবে।

মনীষ শেঠি তৈরি করেছেন এই নয়া প্রযুক্তি। নতুন এই রিস্টব্যান্ডটি বছরের শেষের দিকেই লঞ্চ করা যেতে পারে৷ এর দাম ২৫০ ডলার৷ মনীশ জানিয়েছেন, এই রিস্টব্যান্ডটি মানুষকে খারাপ অভ্যাসের জন্য সাজা দেবে এবং ভাল স্বভাব গ্রহণের জন্য প্রেরণা জোগাবে৷

আসলে মনীশ এক জন ইন্টারনেট ব্লগার। তিনি এক নারীকে কর্মীকে এই কাজের জন্য রেখেছিলেন যাতে তিনি বিনা কারণে ফেসবুক খুললেই ওই কর্মী তাকে একটি করে ঝারি মারেন। এই ঘটনার পরই তিনি চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন।

ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই