যারা ফেসবুক লিংক থেকে খবর পড়েন তাদের জন্য আরো একটি সুখবর। এবারে দুর্বল গতির ইন্টারনেটেও সচল থাকবে ফেসবুক পেজ। পাশাপাশি আপনি সহজেই খুলতে পারবেন নিউজ পেজ।

ফেসবুকে এমন একটি আপডেট আসছে। ফলে কম ক্ষমতাসম্পন্ন নেটওয়ার্কের মাধ্যমেও সহজে খুলে যাবে কাঙ্ক্ষিত নিউজ পেজ।

কীভাবে হবে? নেক্সট ওয়েব নামের এক টেকনোলোজি কোম্পানি জানিয়েছে, ফেসবুক ওপেন সোর্স নেটওয়ার্ক কানেকশন ক্লাস নামের এক নতুন আপডেট এনেছে। ফলে আপনার ফেসবুক লাইট অ্যাপ জেনে যাবে আপনার ফোনের ইন্টারনেটের গতি। সেই অনুযায়ী, যে কোনো খবর নিজের ফাইলের দৈর্ঘ্য কমিয়ে খুলে যাবে।

জানা গেছে, নতুন এই প্রকল্পের ফলে আগাম ডাউনলোড করা পাতা খুলবে আগের থেকে আরও সহজে।

কেএইচ