ফেসবুক  ভুয়া প্রচার বিষয়টি  ঠেকাতে উদ্যোগ নিয়েছে সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি । বিশেষ জরিপের মধ্যদিয়ে ফেসবুক তার ব্যবহারকারীদের কাছে খবরের শিরোনাম কীভাবে পাঠককে বিভ্রান্ত করা হচ্ছে, তা জানতে চাওয়া হচ্ছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ তাদের প্রতিবেদনে জানিয়েছে, ফেসবুক কর্তৃপক্ষ ভুয়া খবর ঠেকাতে আনুষ্ঠানিক প্রচেষ্টা শুরুর বিষয়টি নিশ্চিত করেছে ।

টেকক্রাঞ্চ আরো জানিয়েছে, ফেসবুক সাধারণ নিউজ ফিডের মান পরীক্ষার মতো একটি জরিপ করছে । ক্লিকবেইট বা আকর্ষণীয় শিরোনাম দিয়ে পাঠককে ক্লিক করতে প্রলুব্ধ করা ও ভুয়া খবর প্রচার ঠেকাতেই এ পদক্ষেপ নিচ্ছে ফেসবুক।

ফেসবুকের বিরুদ্ধে গত মার্কিন নির্বাচনে ভুয়া খবর ছড়িয়ে  ট্রাম্পকে সুবিধা দেওয়ার বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর সমালোচনা হচ্ছে।আর তাই এই পদক্ষেপের মাধ্যমে  বিতর্ক থেকে নিজেদের স্বচ্ছ অবস্থান দেখানোর চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

নাজিব